1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু, চিনি, মদসহ আটক ২ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু, চিনি, মদসহ আটক ২

পুলক রায়, শেরপুর ::
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র আওতাধীন শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর হলদীগ্রাম, তাওয়াকুচা, রামচন্দ্রকুড়া ও হাতিপাগাড় বিওপি এবং ময়মনসিংহের হালুয়াঘাটের বান্দরকাটা বিওপি’র অভিযানে ভারতীয় মদ, গরু, চিনি, সাবান, সানগ্লাস আটক করা হয়েছে। এ সময় ২ জন চোরাকারবারীকেও আটক করা হয়। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি দুদিনের পৃথক অভিযানে এসব মালামাল ও চোরাকারবারিদের আটক করে বিজিবি। ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, চোরাকারবারিরা এসব ভারতীয় চোরাই পণ্য অভিনব পন্থায় পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় এইসব মালামাল আটক করে। পৃথক পৃথক এসব অভিযানকালে জামালপুরের সরিষাবাড়ির শুকুর আলী ও শেরপুরের নালিতাবাড়ীর রমজান আলীকে ২৪ বোতল ভারতীয় মদসহ হাতেনাতে আটক করা হয়। তবে অন্য চোরাকারবারিগণ দৌড়ে পালিয়ে যায়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৮টি গরু, ৫৪০ কেজি চিনি, ৫৭১ পিস ডাভ সাবান, ২৪ বোতল ভারতীয় মদ এবং ১১৫২ পিস সানগ্লাস। এসব মালামালের মূল্য প্রায় ১৬ লক্ষ ৩৬ হাজার ৬৬০ টাকা।
বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD