1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে “ভলান্টিয়ার সতেজকরণ কোর্স ২০২৫” অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

ময়মনসিংহে “ভলান্টিয়ার সতেজকরণ কোর্স ২০২৫” অনুষ্ঠিত

স্টাফ রিপোর্ট ::
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ, ২২ সেপ্টেম্বর ২০২৫:
ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো “ভলান্টিয়ার সতেজকরণ কোর্স ২০২৫”। দুর্যোগ মোকাবিলা ও জরুরি মুহূর্তে স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি এবং মানবিক সেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, পিএমএফ, উপপরিচালক (ভারপ্রাপ্ত), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ বিভাগ। তিনি বলেন, “ভলান্টিয়ারদের প্রশিক্ষণ ও মানবিক সেবামূলক কর্মকাণ্ড সমাজের সংকটকালীন সময়ে বিশেষ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ রোকনুজ্জামান, বিএমএফ (সেবা), ওয়ার হাউস ইনস্পেক্টর, সহকারী পরিচালকের দপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ। তিনি স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে বলেন, “মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই প্রকৃত সেবার পরিচয়। ভলান্টিয়াররাই এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে সক্ষম।”

অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী সুমন ভট্টাচার্য এবং এ জি জাফর।

কোর্সে সক্রিয়ভাবে অংশ নেয় লাল সবুজ সোসাইটি ময়মনসিংহ-এর একটি টিম, যার নেতৃত্ব দেন কো-অর্ডিনেটর সিলমন আহমেদ। টিমের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন শাহাদাত হোসেন আসিফ, মনিরুল ইসলাম, সোহাগ মিয়া, ফারিয়া তমা, নাজনীনসহ মোট ২৮ জন ভলান্টিয়ার।

প্রশিক্ষণ কার্যক্রমে ভলান্টিয়ারদের প্রাথমিক চিকিৎসা, অগ্নি নির্বাপণ কৌশল, জরুরি উদ্ধার, সচেতনতা বৃদ্ধি এবং মানসিক প্রস্তুতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং তাদের স্বেচ্ছাসেবী কাজকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD