1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মাদকমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের আরও ৪ সদস্য গ্রেফতার ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের আরও ০৯ সদস্য গ্রেফতার মাদকমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত ফুলপুরে নবাগত ও বিদায়ী ইউএনওর সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময় ময়মনসিংহে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মন‌সিং‌হে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার হালুয়াঘাটে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ, সংবাদ সম্মেলনে তরুণীর বিচার দাবি ময়মনসিংহের এলজিইডি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে নিরপেক্ষ তদন্তের জোরালো দাবি গফরগাঁওয়ে দিগন্ত ঘোষের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ও প্রতারণার অভিযোগ

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

“মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের আয়োজনে এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের মনোনীত প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. চাঁদ মিঞা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল।
সেমিনারে বক্তারা বলেন, মাদক তরুণ সমাজের জন্য একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে হলে সচেতনতার কোনো বিকল্প নেই। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD