1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১১ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মশার নগরী ময়মনসিংহ! দেখাবাল নেই সিটি করপোরেশনের অনুমোদন ও অনুমোদনহীন যানবাহনে তীব্র যানজট : কে দিলো এতো অটোর অনুমোদন? কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন  মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১১

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ নগরীকে নিরাপদ, বাসযোগ্য ও শান্তিপ্রিয় করে তুলতে নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা কঠোর নির্দেশনা দিয়েছেন। পুলিশ সুপারের নির্দেশনা বাস্তবায়নে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।


এর মাঝে ১নং ফাড়ির ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই লুৎফর রহমান গাঙ্গিনারপাড় বারী প্লাজার সামনে মাদক ব্যবসায়ী সজল মিয়া ও শীতল চন্দ্র ধরকে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম আকুয়া মোড়ল পাড়া (দরগা পাড়া) থেকে মাদক ব্যবসায়ী ওমর ফারুক নেশাজাতীয় ইনজেকশনসহ, এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম আকুয়া ওয়ারলেস রোড সংলগ্ন (বোর্ডঘর মোড়) এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান শান্তকে ৮ পিচ ইয়াবা ও দেশীয় অস্ত্রস গ্রেফতার করে। ১নং ফাড়ির এসআই ফারুক আহম্মেদ গাঙ্গিনারপাড় থেকে মাদক ব্যবসায়ী মোঃ মিন্টু মিয়াকে ৫০ পিচ ইয়াবাসহ, এসআই কমল সরকারের নেতৃত্বে একটি টীম চুরখাই বাজার এলাকা থেকে ধর্ষন মামলার আসামী আঃ কদ্দুছ, এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি টীম ধর্ষন মামলার আসামী সাদ”সারোয়ার, এসআই মানিকুল ইসলামের নেতৃত্বে একটি টীম পর্নোগ্রাফী মামলায় কিশোর অপরাধী সিয়াম সরকারকে গ্রেফতার করে। এছাড়া এসআই আশিকুল হাসান এবং এএসআই রেজাউল করিম পৃথক অভিযান পরিচালনা সাজাপ্রাপ্ত দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ দেলোয়ার ও হাসু মিয়া।তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD