1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিক উজ্জ্বলের পিতার নবম মৃত্যু বার্ষিকী রবিবার - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় মোর্শেদের ঝুট ব্যবসায় বাধা অস্ত্রের মহড়া: আতঙ্কে শ্রমিক ও স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই” – বিভাগীয় কমিশনার ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন জেলখানার চরে বাড়িতে হামলাঃ মালামাল লুট কৃতি সাংবাদিক তাসলিমা রত্নার বিরুদ্ধে অপপ্রচার : ভুয়া আইডির মাধ্যমে মানহানির প্রতিবাদ

এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিক উজ্জ্বলের পিতার নবম মৃত্যু বার্ষিকী রবিবার

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ দেশের প্রথম বে-সরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও চব্বিশ ঘন্টার নিউজ চ্যানেল এটিএন নিউজের ময়মনসিংহ জেলা প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলের পিতা বিশিষ্ট সমাজ সেবক, বাংলাদেশ রেলওয়ের অবসর প্রাপ্ত পরিচালক (গার্ড) ফজলুল হকের আগামীকাল রবিবার নবম মৃত্যু বার্ষিকী ।
বাংলাদেশ রেলওয়ের অবসর প্রাপ্ত পরিচালক (গার্ড) ফজলুল হকের নবম মৃত্যু বাষিকীতে মরহুমের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের উত্তর নও পাড়া গ্রামে (জমির বেপারী বাড়ি) শুক্রবার বাদ জুম্মা পরিবারের পক্ষ থেকে কোরআন খানি, মরহুমের কবর জিয়ারত, মিলাদ মাহফিল দোয়া ও মেজবানের আয়োজন করা হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক, বাংলাদেশ রেলওয়ের অবসর প্রাপ্ত গার্ড মরহুম ফজলুল হকের রূহের মাগফেরাত কামনার জন্য সকল আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব ও শুভানুধায়ীদেরকে পরিবারের পক্ষ থেকে সাংবাদিক শাহ আলম উজ্জ্বল সকলকে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিক শাহ আলম উজ্জ্বলের পিতা বাংলাদেশ রেলওয়ের অবসর প্রাপ্ত পরিচালক (গার্ড) মোঃ ফজলুল হক ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বার বাড়িয়া ইউনিয়নের উত্তর নও পাড়া গ্রামের নিজ বাড়িতে (জমির বেপারী বাড়ি) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD