1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ৩ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় মোর্শেদের ঝুট ব্যবসায় বাধা অস্ত্রের মহড়া: আতঙ্কে শ্রমিক ও স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই” – বিভাগীয় কমিশনার ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন জেলখানার চরে বাড়িতে হামলাঃ মালামাল লুট

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ৩

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে র‌্যাবের অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৩ বোতল আমাদনী নিষিদ্ধভারতীয় বিদেশী মদ উদ্ধার করে র‌্যাব।
র‌্যাবের সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন জানান, ১৯ সেপ্টেম্বর রাতে র‌্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ দল ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুরের সবুজ মিয়া, সরিষা মারওয়াখালি মোকারম হোসেন ইমন ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মধুপুর বাজারের মোঃ মোস্তাকিম আহমেদ। তাদের কাছ থেকে ৯৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ নেশা জাতীয় মাদকদ্রব্য বিদেশী মদ অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের মুখে ধাবিত করছে। গ্রেফতারকৃত আসামীরা বিশেষ ক্ষমতা আইন- ১৯৭৪ এর ২৫-খ (২) ধারার অপরাধী। এব্যাপারে র‌্যাব বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD