1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে জনগণের সেবা করেই আত্মতৃপ্তি পান ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার মিজানুর রহমান পলাশ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

ময়মনসিংহে জনগণের সেবা করেই আত্মতৃপ্তি পান ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার মিজানুর রহমান পলাশ

শেখ মামুনুর রশীদ মামুনঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৭ বার পড়া হয়েছে

 ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নে জনগণের সমর্থন ধরে রাখতে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার মিজানুর রহমান পলাশ । বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এলাকার রাস্তা ঘাট ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করায় চেয়ারম্যান ইন্জিনিয়ার মিজানুর রহমান পলাশ এর প্রতি সন্তোষ প্রকাশ করেন স্হানীয় এলাকা বাসী।

জানা গেছে, ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার মিজানুর রহমান পলাশ নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হয়েছেন। স্হানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার মিজানুর রহমান পলাশ খুবই ভালো মানুষ, অসহায় গরীব মানুষের বন্ধু। সবার সুখে দূঃখে সবসময় পাশে পাওয়া যায়।

স্হানীয় এলাকা জুড়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাস্তা ঘাটের উন্নয়ন সহ দীর্ঘদিনের প্রত্যাশিত দত্তপাকুটিয়া দক্ষিণপাড়া নজু মন্ডল বাড়ী পারিবারিক কবরস্থানে বাউন্ডারি ওয়াল নির্মান,বালাশ্বর দক্ষিণপাড়া ফুরকানিয়া মাদ্রাসার ঘর নির্মান,বালাশ্বর মধ্যপাড়া আহমেদিয়া কবরস্থানে মাটি ভরাট সহ বৈদ্যবাড়ী ছাবেদ আলী মন্ডল বাড়ী জামে মসজিদ উন্নয়ন এবং তেলিগ্রাম বাজার কাছেমুল উলুম মাদ্রাসার মাঠ ভরাট সহ বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়ন করায় খুশি স্হানীয় এলাকা বাসী। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার মিজানুর রহমান পলাশ বলেন, জনগণ আমাকে চেয়ারম্যান বানিয়েছেন তাদের সেবা করার জন্য, তাছাড়া সেবাতে ই আত্বতৃপ্তি বলে মনে করি সুতরাং সেটা মাথায় রেখেই নিরলস কাজ করার চেষ্টা করছি। জনগণ আমাকে যেভাবে বিশ্বাস করে ভোট দিয়েছে আমি সেই বিশ্বাস ধরে রাখতে চাই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD