1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
চাঞ্চল্যকর মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ০৩ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার ধোবাউড়া সীমান্তে রকমারি পন্যের চোরাচালানের আড়ালে মাদকের বিস্তার

চাঞ্চল্যকর মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ০৩

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৩২৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন হাইওয়ে রোডের পাশে বেলতলী নামক এলাকায় মেঘনা গ্রুপের ডিপোতে গত ২২/৯/২০২২ তারিখ দিবাগত রাতে একদল ডাকাত কর্মচারী পরিচয়ে ভিতরে প্রবেশ করে পাহারাদের হাত পা বেধে মালামাল লুটে নেয় । এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়( নং-৯২/১০০০ তারিখ-২৩/০৯/২০২২ ইং ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড) । কোতোয়ালী থানার একটি চৌকোস টিম মামলা তদন্ত কালে গত ২৪/৯/২২ তারিখ লুন্ঠিত ট্রাক গাজীপুর থেকে উদ্ধার করে এবং ডাকাতির ঘটনার সাথে সম্পৃক্ত তদন্তে প্রাপ্ত আসামী মো: নজরুল ইসলাম (৩০), আবু সাঈদ সৈকত ওরফে শওকত (২৭) ও মো: বাদল ওরফে আসলাম (২৮), জামালপুর জেলার ইসলামপুর থানার ডিগ্রীরচর হইতে একজন এবং গাজীপুর জেলাধীন টঙ্গী টিএন্ডটি বাজার এলাকা হইতে সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি তিনজন ডাকাতির ঘটনার সহিত সম্পৃক্ততা আছে মর্মে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন । ময়মনসিং জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় সদর সার্কেল এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ এর সার্বিক তদারকিতে অভিযানে অংশগ্রহণ করেন পুলিশ পরিদর্শক ফারুক হোসেন এবং এসআই মিনহাজ উদ্দিন, এস আই নিরুপম নাগ এএসআই সুজন সাহা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD