1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঘূর্ণিঝড়ে সাড়ে ৪ হাজার মোবাইল টাওয়ার অচল - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে

ঘূর্ণিঝড়ে সাড়ে ৪ হাজার মোবাইল টাওয়ার অচল

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

 ‘সিত্রাং’ এর প্রভাবে গতকাল (সোমবার) তছনছ হয়ে গেছে উপদ্রুত এলাকার মোবাইল নেটওয়ার্ক। ঝড়ে মোট ৪ হাজার ৫৬৩টি মোবাইল টাওয়ার বিকল হয়ে পড়ে। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত অপারেটররা ৬৮৪ টাওয়ার সক্রিয় করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।

অচল হওয়া টাওয়ারগুলোর মধ্যে রয়েছে- গ্রামীণফোনের ১৬৮৩টি, রবির ১৩৬৩টি, বাংলালিংকের ১০৭৫টি এবং রাষ্ট্রায়ত্ব টেলিটকের ৪৩৮টি। অচল টাওয়ারের মধ্যে গ্রামীণ ফোনের ৫৩৪টি, রবি ৮০টি, বাংলালিংক ২টি এবং টেলিটক ৬৮টি সাইট সোমবার সন্ধ্যায় চালু করা হয়।

এ ঘটনার পর এক বিবৃতিতে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব জানায়, শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতের কারণে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এমতাবস্থায় মোবাইল অপারেটররা বিকল্প পন্থায় ব্যাটারি এবং জেনারেটর ব্যবহার করে নেটওয়ার্ক চালু রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।

এতে আরও বলা হয়, টেলিকম সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনায় রেখে জনস্বার্থে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ বিভাগ এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি আমরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD