1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
প্রকৌশলীরা উন্নত বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখছেনঃ মসিক মেয়র টিটু - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মশার নগরী ময়মনসিংহ! দেখাবাল নেই সিটি করপোরেশনের অনুমোদন ও অনুমোদনহীন যানবাহনে তীব্র যানজট : কে দিলো এতো অটোর অনুমোদন? কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন  মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি

প্রকৌশলীরা উন্নত বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখছেনঃ মসিক মেয়র টিটু

শেখ মামুনুর রশীদ মামুনঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৯৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, আমাদের গন্তব্য ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পদ্মাসেতু, মেট্রোরেল প্রকল্পের মত বড় প্রকল্প সহ সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রত্যক্ষ দায়িত্ব পালন করছেন।

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মেয়র। রবিবার বেলা ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অডিটোরিয়ামে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ শওকত হোসেন এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মেয়র তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশুনায় মনযোগ বৃদ্ধির সাথে মাদক ও জঙ্গীবাদ থেকে দূরে থাকার পরামর্শ প্রদান করেন। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান করিগরি শিক্ষাকে সবসময় গুরুত্ব দিয়েছেন। তার কন্যা শেখ হাসিনার হাত ধরে কারিগরি শিক্ষার প্রসার ঘটেছে। এর ফলশ্রুতিতে দেশের তরুণেরা আজ ঘরে বসেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারছে।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. উম্মে আফসারী জহুরা। এছাড়াও, মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD