1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
দূর্গাপুরে নুর-ইসলামের নিজের জমিতে বিদ্যুৎ এর খুটি স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দূর্গাপুরে নুর-ইসলামের নিজের জমিতে বিদ্যুৎ এর খুটি স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনার দূর্গাপুর উপজেলার বড়বাট্টা গ্রামের মো: নুর ইসলাম নিজের জমিতে বিদ্যুৎ এর খুটি স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ ওঠেছে। জানা গেছে, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির, দূর্গাপুর জোনাল অফিসের নিকট একটি গভীর নলকুপ স্থাপনের আবেদনের প্রেক্ষিতে বৈধতা পান নুর ইসলাম। বৈধতা পাওয়ার পরে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন, নলকূপে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য বৈদ্যুতিক খুটি স্থাপন করতে আসলে এতে বাধা প্রদান করেন একই গ্রামের মো: আব্দুল বারেক এবং মাজাহারুল ইসলাম। শুধু তাই নয়, বিদ্যুৎ এর খুটি স্থাপন করতে আসা লোক জনকে মারপিটের ভয় ভিতি দেখানো হয়,বলে অভিযোগে উল্লেখ। যদিও সেচ লাইনের খুটি অভিযুক্তদের জমিতে স্থাপন করা হয় নাই। তবে বিষয়টি নিয়ে নুর ইসলাম অভিযুক্ত দের সাথে কথা বলতে গেলে ভয়ভীতি প্রদর্শন সহ বিদ্যুৎ এর লাইন, অভিযুক্ত দের জমির ওপর দিয়ে নিতে দিবে না বলে নুর ইসলামকে জানায় অভিযোক্তরা। পরে বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, জন প্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের অবগত করেও কোনো সুরাহা মিলেনি। নুর ইসলাম যাতে সেচ পাম স্থাপন করতে না পারে সে জন্য ১নং অভিযুক্ত আ: বারেক নিজেও নূলকুপ স্থাপনের জন্য এক খানা ছাড়পত্র উত্তোলন করেন। উল্লেখ অভিযোক্ত আব্দুল বারেক এর ছাড়পত্রে উল্লেখিত গভীর নলকূপ এর স্হল হতে নুর ইসলামের গভীর নলকূপের স্হল প্রায় ১০০০ হাজার গজ দূরত্ব রয়েছে। তবে এ বিষয়ে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম জানান তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD