1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৭ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জেলখানার চরে বাড়িতে হামলাঃ মালামাল লুট কৃতি সাংবাদিক তাসলিমা রত্নার বিরুদ্ধে অপপ্রচার : ভুয়া আইডির মাধ্যমে মানহানির প্রতিবাদ ময়মনসিংহে বাসে অভিযান, ১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৭

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্তসহ বিভিন্ন  অপরাধের দায়ে ১৭জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
 কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ১৭ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম আকুয়া বোর্ডঘর এলাক থেকে হত্যা মামলার আসামী সুজন, এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম চরপাড়া মোড় সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে মাদক মামলার আসামী মোঃ রুমানকে ৯৫ পিস নেশাজাতীয় ইনজেকশন সহ, এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম  হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ খোকন, চান মিয়া,
এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম পরানগঞ্জ বাজার এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ লাল চাঁন, এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম ময়মনসিংহ রেল ষ্টেশন সংলগ্ন পাবলিক টয়লেটের পাশ থেকে মাদক মামলার আসামী পলাশ দাসকে ১০ পিস ইয়াবাসহ, এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম কালিবাড়ী এলাকা থেকে অন্যান্য মামলার আসামী শাহ আলম, কাজল মিয়া, মোঃ মানিক মিয়া ওরফে ফালান, শ্রী শংকর, মোঃ নূর নবী, মোঃ নাদিম মিয়া, মোঃ আঃ রশিদ ও বাবুল ঘোষ, এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম মেডিকেল কলেজ হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে রাস্তা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ সুরুজ মিয়াকে গ্রেফতার করে।
এছাড়া এসআই আশিকুল হাসান, এসআই কামরুল হাসান পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আরো দুই পলাতককে গ্রেফতার করে। তারা হলো, মোঃ সজিব ও মোঃ মাহমুদুল হাসান রাসেল। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।  এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD