1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বিরোধী দলীয় নেত্রীর ব্যক্তিগত সচিবের পিতার মৃত্যু, নেতৃবৃন্দের শোক প্রকাশ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার ধোবাউড়া সীমান্তে রকমারি পন্যের চোরাচালানের আড়ালে মাদকের বিস্তার ময়মনসিংহ ডিবি’র অভিযানে ৫ কেজি গাজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪ গফরগাঁওয়ে গাছে বাঁধা যুবকের দ্বিখণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত এপ্রিলে জামালপুর জেলার পুলিশ সুপার শ্রেষ্ঠ

বিরোধী দলীয় নেত্রীর ব্যক্তিগত সচিবের পিতার মৃত্যু, নেতৃবৃন্দের শোক প্রকাশ

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য বেগম রওশন এরশাদের ব্যক্তিগত সচিব (পিএস) মো: মামুন হাসানের পিতা আলহাজ্ব মো: মতিউর রহমান সরকার মৃত্যুবরণ করেছেন (ইন্নাল্লিাহি ওয়া…….রাজিউন)।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন মরহুমের ছেলে মামুন হাসান।

তিনি জানান, কিছুদিন থেকে আমার পিতা হৃদরোগে ভুগছিলেন। অবশেষে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাওড়া গ্রামের ঈদগাহ মাঠে তাঁর জানাযা শেষে মধ্যপাড়া কবরস্থানে দাফন করা হবে। এ সময় তিনি তাঁর পিতার রুহের মাগফেরাত কামনায় দেশবাসির কাছে দোয়া কামনা করেন।

এক বিবৃতিতে জেলা জাপার নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD