1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
আবারো জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন কোতোয়ালীর শাহ কামাল আকন্দ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই” – বিভাগীয় কমিশনার ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন জেলখানার চরে বাড়িতে হামলাঃ মালামাল লুট কৃতি সাংবাদিক তাসলিমা রত্নার বিরুদ্ধে অপপ্রচার : ভুয়া আইডির মাধ্যমে মানহানির প্রতিবাদ ময়মনসিংহে বাসে অভিযান, ১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা

আবারো জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন কোতোয়ালীর শাহ কামাল আকন্দ

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার) অভিন্ন মানদন্ডে জেলায় আবারো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। মার্চ/২০২৩ মাসের বিভিন্ন কর্মকান্ডের জন্য তিনি এই শ্রেষ্ঠত্ব লাভ করেন।
এছাড়া মাদক উদ্ধার সফলতায় শ্রেষ্ঠ এবং সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন এসআই মোঃ আলাউদ্দিন। অপরদিকে গুরুত্বপূর্ন মামলার রহস্য উদঘাটনের সফলতায় পুরস্কার গ্রহন করেন এসআই মোঃ আনোয়ার হোসেন, এসআই নিরুপম নাগ, এসআই শাহ মিনহাজ উদ্দিন, কং/১৪৬২ মোঃ মিজানুর রহমান। অপরদিকে শ্রেষ্ঠ এএসআই হিসাবে পুরস্কার গ্রহন করেন, এএসআই মোঃ আমীর হামজা। বুধবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ সকল শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদেরকে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা।
কোতোয়ালি মডেল থানা পুলিশ সুত্রে জানা গেছে, পুলিশ পরিদর্শক শাহ কামাল আকন্দ ওসি হিসেবে কোতোয়ালি মডেল থানায় যোগদান করে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কঠোর ভুমিকা নেন। এই সময় অসহায় ও সাধারণ মানুষজনের পাশে অতন্ত্র প্রহরীর ভুমিকা পালন করছেন।
ওসির দায়িত্বশীল ভুমিকা, জনগনের আস্থা ও বিশ্বাস অর্জন করায় কোতোয়ালী পুলিশসহ জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। নগরবাসীর মতে, কোতোয়ালির ওসি রাতদিন ২৪ ঘন্টার মধ্যে ২০ ঘন্টা মাঠে থাকেন। তিনি রাতে নগরী ঘুরে ঘুরে মাঠে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের অবস্থান, ডিউটি এবং কর্মকাণ্ড নজরদারি ও নির্দেশনা দেন। ফলে বিভাগীয় নগরীতে অপরাধ অনেকটা কমে এসেছে। এছাড়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। এই সময়ে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, গাজা উদ্ধার করা হয়েছে। চুরি ছিনতাই রোধ, ফুটপাত হকারমুক্ত করণে নজির স্থাপন করেছেন। অপরদিকে একাধিক হত্যাকান্ডের রহস্য অল্প সময়ে উদঘাটন এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ব্যাপক প্রশংসিত হয়েছেন। ফলে বিভাগীয় নগরীসহ কোতোয়ালী থানা এলাকায় অপরাধ কমে এসেছে। সার্বিক বিবেচনায় পুলিশ অভিন্ন মানদণ্ডে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, মোহাইমিনুর রশিদ, ফাল্গুনী নন্দী, শাহিনুল ইসলাম ফকির সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD