ময়মনসিংহের কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৬
Reporter Name
প্রকাশের সময় :
মঙ্গলবার, ২ মে, ২০২৩
৩৪৫
বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুকৃত ৯ পলাতকসহ পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে পৃথকভাবে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, দায়িত্ব প্রাপ্তির পর থেকেই পুলিশ সুপারের নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সচেষ্ট রয়েছি।এরই আলোকে নিয়মিত অভিযান চালিয়ে চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ নিয়মিত মামলার আসামী এবং আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের গ্রেফতার করে আসছি। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ সংলগ্ন উত্তরবঙ্গ বাসস্ট্যান্ডের পিছনে নদীর পাড় থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী ফুয়াদ হাসান রনক ওরফে আরজু, শাকিল, আজিজুল হককে দেশীয় অস্ত্র সহ, এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম উইনারপাড় এলাকা থেকে অপহরনসহ ধর্ষণ মামলার আসামী শরীফ সরকার,
এসআই উত্তম কুমারের নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী রেল ক্রসিং ঢাকা টু ময়মনসিংহ হাইওয়ে রাস্তার পাশ থেকে মাদক মামলার আসামী রাব্বীকে ৫ গ্রাম হেরোইন সহ, এএসআই নূরে আলমের নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ ট্রাফিক মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ মিজান, মোঃ সারোয়ার রাকিবকে গ্রেফতার করে।
এছাড়া এসআই শাহ মিনহাজ উদ্দিন, তানভীর আহমেদ ছিদ্দীকী, তাইজুল ইসলাম, দেবাশীষ সাহা, ফারুক আহমেদ, রাশেদুল ইসলাম, এএসআই ছামিউল হক, মাসুম রানা, মাহমুদুল হাসান পৃথকভাবে পরোয়ানা ভুক্ত আরো ৯ পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, তোফাজ্জল হোসেন, মোঃ লা্ল মিয়া, রফিজ উদ্দিন, মোঃ রহমত আলী শুভ, মোঃ আরিফ ওরফে সাগর, মোঃ সুমন মিয়া, মোঃ জয়নাল আবেদীন, মোঃ রাকিব ও আঃ রহমান জুয়েল। গ্রেফতারকৃতদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।