গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালীমডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ৭জন আসামী গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই(নিঃ) কুমোদ লাল দাস কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ জাহাঙ্গীর আলম (২২) ময়মনসিংহকে শম্ভুগঞ্জ চামড়া বাজার এলাকা হইতে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ২ টি চুরি ও মোবাইল উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) সাইফুল ইসলাম কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী রাহুল আহম্মেদ (২১), পাভেল আহম্মেদ পারভেজ (২৫), সাকিব আহম্মেদ শান্ত (২৬) ও মোঃ আলমগীর হোসেন (৩৬) ময়মনসিংহদের কে পাটগুদাম ব্রীজমোড় এলাকা হইতে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ইহা ছাড়াও এএসআই (নিঃ) ফারহাদ উদ্দিন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২ পরোয়ানা তামিল করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম- মোঃ খাইরুল ইসলাম ও মোঃ খাইরুল ইসলাম।