ময়মনসিংহের পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর ) নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল এর বিরুদ্ধে সম্প্রতি "ময়মনসিংহে আওয়ামী দোসর পাউবোর নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল এখনো ধরা ছোঁয়ার বাইরে সহ বিভিন্ন " শিরোনামে বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল। প্রতিবাদ লিপিতে তিনি তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের সকল অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবী জানিয়ে বলেন কিছু স্বার্থান্বেষী মহল তার সামাজিক মর্যাদা নষ্ট করার লক্ষ্যে এসব বানোয়াট তথ্য প্রচার করতে সাংবাদিকদের উৎসাহিত করেছে বলেও জানান নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল। তিনি জানান- দীর্ঘদিন ধরে ময়মনসিংহ জেলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবোর ) নির্বাহী প্রকৌশলী হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তিনি দাবি করেন, চাকরী জীবনে বিভিন্ন জেলায় সুনামের সহিত দায়িত্ব পালন করেন। তিনি এ জেলায় দায়িত্বে থাকা কালীন সময়ে যে সব কাজ হয়েছে, সে সব কাজ গুলোর কাজের মানও সর্বোচ্চ নিশ্চিত করা হয়েছে। কোন ঠিকাদারই কাজে অনিয়ম করতে পারেনি। তাই হয়তো কোন ঠিকাদার আমার বিরুদ্ধে এসব বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ প্রকাশে সহযোগিতা করতে পারে বলেও ধারণা করেন। তিনি প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম গুলোকে ভবিষ্যতে এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করার পাশাপাশি” তিনি জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, “সত্যের প্রতি আস্থাশীল থাকুন এবং উদ্দেশ্য প্রণোদিত এসব অপ প্রচারে বিভ্রান্ত না হওয়ারও আহবান জানান।