ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুল মাঠে ২ দিনব্যাপী শুরু হয়েছে বিএনসিসি'র প্রাক্তন ক্যাডেটদের নিয়ে গঠিত "বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম” (বিওয়াইসিএফ) ময়মনসিংহ জেলা ইউনিটের এক্স ক্যাডেট ক্যাম্প ব্রহ্মপুত্র ২০২৫ শুক্রবার জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় ক্যাম্পের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানের উদ্বোদন করেন প্রফেসর মেজর (অবঃ) আজিজ আহমেদ সাদেক রেজা। এরপর তরুন ক্যাডেটদের উপস্থিতিতে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.এ কে ফজলুল হক ভূঁইয়া। দেশের বন্যাসহ যেকোন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় ক্যাডেটরা ভলানটিয়ার হিসেবে কাজ করে আসছে । করোনাকলীন সময় থেকে বিনামূল্যে অক্সিজেন সেবা যা এখনো পরিচালনা করে যাচ্ছে তারা। ভবিষ্যতে দেশমাতৃকার কল্যানে নিজেদের উৎস্বর্গ করার আহ্বান জানান আলোচকরা। ২ দিনব্যাপী চলা ক্যাম্পে থাকছে লিডারশীপ ট্রেনিং,ক্যাম্প ফায়ার ও সাংস্কৃতিক সন্ধ্যা,সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ঢাকা, সিলেট, রংপুরসহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে যোগ দেন প্রাক্তন ক্যাডেটরা। ২০১৮ সালে প্রতিষ্ঠা হয় "বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম” সারাদেশে সংগঠনটির সদস্য রয়েছে ১০ হাজার।