1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ভূমি সেবার নামে ঘুষ বাণিজ্যে বেপরোয়া নায়েব রুবেল মাহমুদ এখনো বহাল তবিয়তে - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের সেই সুলতানের ঘুষের ভিডিও ভাইরাল: নেপথ্যে সাইফুল-জাকির সিন্ডিকেট মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎

ময়মনসিংহে ভূমি সেবার নামে ঘুষ বাণিজ্যে বেপরোয়া নায়েব রুবেল মাহমুদ এখনো বহাল তবিয়তে

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি কর্মকর্তাদের মূলত কোন জবাব দিহিতা ছিলোনা। নিজ নিজ ইচ্ছা মতো দেশটাকে তারা লুটেপুটে খেয়েছে।

তার প্রভাব পড়েছে ময়মনসিংহ জেলার সব গুলো ইউনিয়ন পর্যায়ের সরকারি ভূমি অফিস গুলোতে।
ব্যাপক অভিযোগের ভিত্তিতে জানা গেছে, ময়মনসিংহ  সদরের চর নিলক্ষীয়া ইউনিয়নের উপ-সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা রুবেল মাহমুদ  অভিনব কায়দায় সরকারি  ভূমি অফিসের সহকারী ইউনিয়ন ভুমি কর্মকর্তার দায়িত্বে থেকে ব্যাপক অনিয়ম, দূর্নীতি, ও ঘুষ বানিজ্যে ছিলেন বেপরোয়া ।
অনুসন্ধানে জানা গেছে, তিনি অত্র অফিসে যোগদানের পর থেকে নামখারিজে ঘুষ, একই জমি দুই নামে খারিজ, ঘুষ না দিলে হয়রানি, সহ নানা অনিয়ম করেও বহাল তবিয়তে আওয়ামী লীগের এই দোসর!
জানা গেছে, ঘুষ বাণিজ্যের কৌশল হিসেবে নিজেই দালালচক্র তৈরি  ও নিয়ন্ত্রণ করেন, আর এসব দালালদের  খপ্পরে পড়ে, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয় ভূমি অফিসে সেবা নিতে আসা লোকজনদের। বাজারের কাঁচামালের পন্যের মতো টাকার বিনিময়ে সেবা দেন রুবেল মাহমুদ সিন্ডিকেট !
অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ সংশ্লিষ্ট নিলক্ষীয়া ইউনিয়নের সরকারি ভূমি  কর্মকর্তার নিয়ন্ত্রন ভার রুবেল মাহমুদের হাতেই ছিলো এখনো আছে । সেক্ষেত্রে রুবেল মাহমুদ একজন বেপরোয়া নায়েব হিসেবে স্হানীয় বাসীদের সাথে তার গড়ে উঠে ছিলো সখ্যতা আর টাকার প্রেম।
জানা গেছে,  ইউনিয়নের ভুমি অফিস থেকে লক্ষ লক্ষ টাকার ভাগ-বাটোয়ারা চলতো। টাকার ভাগ যেতো স্হানীয় আওয়ামীলীগের ক্যাডার থেকে শুরু করে নিজের কাছে এবং আওয়ামী লীগের উচ্চ মহল পর্যন্ত যা পূর্বেই উল্লেখ করা হয়েছে।
পরবর্তী অভিযোগে জানা গেলো. গরীব অসহায় সাধারণ নিরীহ মানুষ যখন তাদের সঠিক দলিল নায়েব রুবেল মাহমুদের কাছে উপস্হাপন করতো তখন রুবেল মাহমুদ বিভিন্ন মিথ্যা অজুহাত সৃষ্টি করতো। রাগ-ক্ষোভ ঝাড়তো এবং মিথ্যাচারের কৌশল প্রয়োগ করে দলিল ফিরিয়ে দিলেও দলিল গ্রাহকের ঘটি-বাটি বিক্রি করে টাকা তুলে দিতে হত দালাল সিন্ডিকেট প্রধান নায়েব রুবেল মাহমুদের হাতে।
জানা গেছে, এভাবেই গরীবের রক্ত চুষে নায়েব রুবেল মাহমুদ লক্ষ লক্ষ টাকার মালিক।  চলছে শান-সৌকতের জীবন-যাপন।
ধান্ধাবাজ এই নায়েব রুবেল মাহমুদ দেশের  ক্ষতি করেও কেন বহাল তবিয়তে আওয়ামীলীগেরই দোসর হিসেবে কাজ করে  যাবেন এটা গুরুতর প্রশ্নবিদ্ধ। এ ব্যপারে দূদক বা ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা গুলোর কঠোর নজরদারি প্রয়োজন। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন দেশপ্রেমিক জন সাধারণ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD