ময়মনসিংহের ত্রিশালের কানিহারিতে দীর্ঘ ১৫ বছরের নাহিদ এগ্রো ফার্ম প্রকল্পে অবৈধভাবে দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ফার্মের এজিএম মিজানুর রহমান।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ২০০৯ সালে নিজস্ব ক্রয়কৃত জমি ও লিজকৃত জমিতে ৩ কোটি টাকা বিনিয়োগে নাহিদ এগ্রো ফার্ম প্রতিষ্ঠিত হয়। পতিত আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য আনিসুজ্জামানের মদদে সাবেক পৌর কাউন্সিলর লিটন ১৫ বছরের কষ্টার্জিত ফার্মটি অবৈধভাবে দখলে নেয়। সংসদ সদস্য পালিয়ে যাবার পরও নানাভাবে হুমকি দিয়ে আসছে। এ নিয়ে বারবার ত্রিশাল থানায় অভিযোগ করেও প্রতিকার না পেয়ে ময়মনসিংহের বিজ্ঞ জেলা জজ আদালতে ও জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পৃথক ২টি মামলা চলমান রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি
প্রতিষ্ঠানটি ফিরে পেতে এবং শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনার জন্য প্রশাসনের উর্র্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।