1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পবিত্র মহররম উপলক্ষে ময়মনসিংহে তাজিয়া মিছিল অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে

পবিত্র মহররম উপলক্ষে ময়মনসিংহে তাজিয়া মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২৮৩ বার পড়া হয়েছে

পবিত্র মহররম উপলক্ষে ইমাম হাসান হুসেনের স্মরণে ময়মনসিংহে কোরায়শী পঞ্চায়েত কমিটির উদ্দ্যোগে মিলাদ মাহফিল ও আশুরা তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ ইমাম বারা, পিলখানা গাঙ্গিনার পাড়ে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র মহররম উপলক্ষে মঙ্গলবার দুপুরে এই তাজিয়া মিছিল হয়।


মিছিলটি গাঙ্গিনার পাড় থেকে শুরু হয়ে স্টেশন রোড হয়ে মহারাজা রোড দিয়ে ছোট বাজার হয়ে জেলা স্কুল মোড় ঘুরে বাউন্ডারি রোড হয়ে নতুন বাজার মোড় ঘুরে আবারো গাঙ্গিনার পাড় এসে পিলখানায় গিয়ে শেষ হয়। মিছিলকে কেন্দ্র করে সকল ধরনের নাশকতা প্রতিরোধ, আইন শৃংখলা নিয়ন্ত্রণে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহিনুল ইসলাম ফকির, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন, ওয়াজেদ আলী ও ১নং ফাড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ নিরাপত্তা রক্ষায় কঠোরভাবে দায়িত্ব পালন করেন। ফলে অনাকাঙ্ক্ষিত কোনঘটনা ছাড়াই শান্তিপুর্ণভাবে তাজিয়া মিছিল শেষ হয়। এছাড়া পাটগুদাম অবাঙ্গালী ক্যাম্প থেকে পৃথকভাবে আরেকটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি অবাঙ্গালী ক্যাম্প থেকে বের নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো অবাঙ্গালী ক্যাম্পে গিয়ে শেষ হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD