1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে চুরিকাঘাতে গুরুতর আহত খোকন: ভয়ে থানায় অভিযোগ করেনি - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে ময়মনসিংহের ফুটপাতেই মাসে হয় পনেরো লাখ টাকার চাঁদাবাজী!

ময়মনসিংহে চুরিকাঘাতে গুরুতর আহত খোকন: ভয়ে থানায় অভিযোগ করেনি

শেখ মামুনুর রশীদ মামুনঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নের কোনাপাড়া গ্রামে ৪ ফেব্রুয়ারি রাতে চুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন আব্দুর রশিদের পুত্র খোকন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন রাতে খোকনকে তার ফুফাতো বোন জামাই কেরামত মুঠোফোনে ডেকে নিয়ে আসে কোনাপাড়া চরে। কিছুক্ষণ পর, কে বা কারা খোকনকে পিছন থেকে চুরিকাঘাত করে গুরুতর আহত করে। খোকন প্রাণে বাঁচতে দৌড়ালে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় কেরামত পলাতক থাকলেও, তার সহযোগী লাল মিয়া আটক হলেও রহস্যজনকভাবে খোকনের পিতা আব্দুর রশিদ তাকে ছেড়ে দেন। পরে লাল মিয়া লাপাত্তা হয়ে যায়।

জানা গেছে, খোকনের পিতা আব্দুর রশিদের সাথে তার চাচাতো ভাই আবু সাঈদ, ফখরুল ও আমিরুলসহ সাইদ গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। খোকনের অভিযোগ, সাইদ গংরা তার পিতার প্রায় কোটি টাকা মূল্যের জমি দখল করে বাড়ি নির্মাণ করেছে। অন্যদিকে, সাইদ গংদের দাবি, আব্দুর রশিদ খোকনকে মেরে তাদের ফাঁসানোর চেষ্টা করেছেন।

এদিকে, ঘটনার পর খোকনের পিতা আব্দুর রশিদ থানায় অভিযোগ না দেয়ায় স্থানীয়রা বিস্মিত। তবে খোকন নিজে সন্দেহ প্রকাশ করেছেন তার চাচা আবু সাঈদ গংদের বিরুদ্ধে, কারণ তাদের দখলে রয়েছে আব্দুর রশিদের জমি।

খোকন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ না আসলেও, তদন্ত চলছে এবং দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় সচেতন মহলের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের নেক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD