প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৪:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৫:৩১ পি.এম
পাওনা টাকা চাওয়ায় ফুলবাড়িয়া উপজেলা বিএনপি আহ্বায়কের হুমকিঃ প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপি নেতার কাছে পাওনা টাকা চাইতে গিয়ে উল্টো হুমকি ও হয়রানীর শিকার হওয়ার প্রতিবাদে সাংবাদিক সন্মেলন করেছেন ভুক্তভুগী ফারুক হোসেন। সোমবার (১৭ মার্চ) ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলন করে তিনি লিখিত এসব অভিযোগ করেন।
এ সময় সাংবাদিক সন্মেলনে কাঁন্নায় ভেঙ্গে পড়েন পাওনাদার ফারুক । ইতি মধ্যে ফুলবাড়িয়ার কেশরগঞ্জ বাজারে বিএনপির ওই নেতার গাড়ি আটকে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
ফারুক হোসেন অভিযোগ করে বলেন, তিনি বিগত ৭ বছর যাবৎ ফুলবাড়িয়া উপজেলা বিএনপি'র আহ্বায়ক আক্তারুল আলম ফারুকের নতুন বাড়ী নির্মাণের জন্য ভেকু মেশিন দিয়ে মাঁটি কাটার কাজ করে দেন। এযাবৎ তার কাছে ভেকু দ্বারা মাটি কাটা বাবদ চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাওনা হয়েছে। বিভিন্ন সময়ে তার কাছে পাওনা টাকা চাইতে গেলে তিনি টালবাহানা করেছেন। সরকার পতনের পর তিনি পাওনা টাকার তাগাদা দিলে সে ক্ষমতা প্রভাব খাটিয়ে টাকা না দিয়ে তাকে ও তার পরিবারকে হুমকি-ধামকিসহ বিভিন্নভাবে হয়রানি শুরু করেন। গত ১৫ মার্চ তিনি টাকা চাইতে গেলে তাকে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দেয়ার অভিযোগ তুলেন ভুক্তভোগী। বর্তমানে জীবন নাশের হুমকিতে তিনি ও তার পরিবারের নিরাপত্তার জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ফারুক হোসেন উপজেলার বাদীহাটী গ্রামের আশরাফ আলীর ছেলে।
এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আকতারুল আলম ফারুক অভিযোগ অস্বীকার করে বলেন, তার দলীয় কিছু লোকজন তার বিরুদ্ধে অপপ্রচার করছেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.