প্রাইম এশিয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলাম পারভেজ কে পরিকল্পিত ভাবে হত্যার প্রতিবাদে ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ওই মানববন্ধন করা হয়।
মাবনবন্ধনে অংশ নেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্য সচিব রেদোয়ান আহমদে রিজন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব সৌরভ, যুগ্ম আহ্বায়ক হাবিব, শরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্য ছাত্র নেতারা বলেন, পারভেজ হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি কার্যকর করেন। আর যদি পারভেজ হত্যার বিচার করতে বিলম্ব করা হয় তাহলে আমরা ছাত্র-জনতা আরও কঠিন কর্মসূচী দিতে বাধ্য হবো। তাই বর্তমান সরকারের কাছে দাবি জানায় অনতিবিলম্বে পারভেজ হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করেন। তা হলে এর দায় সরকারের নিতে হবে।