1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ত্রিশালে ৫ লক্ষ টাকার হেরোইন ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান

ত্রিশালে ৫ লক্ষ টাকার হেরোইন ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৮৯৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহ রেঞ্জের মাননীয় ডিআইজি এবং ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশনায় ত্রিশাল থানা পুলিশ মাদকের বিরুদ্ধে এক বিশাল সাফল্য অর্জন করেছে।
ত্রিশাল থানার চৌকস অফিসার ইনচার্জ জনাব মনসুর আহাম্মদের সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এক অভিযানে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের হেরোইন ও গাঁজাসহ দুই কুখ্যাত মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৮৮ হাজার ৫০০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়, যা মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সোমবার (২৩ জুন) বেলা ১১টায় ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সাংবাদিকদের এই চাঞ্চল্যকর তথ্য জানান।
তিনি বলেন, “রবিবার দিবাগত রাত আনুমানিক ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ত্রিশাল থানার এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল এবং এসআই নাহিদ পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করেন।” অভিযানটি পরিচালিত হয় উপজেলার কোনাবাড়ী সামালের মোড় নামক স্থানে নওশের আলীর হাফ বিল্ডিং ঘরের ভেতর। সেখান থেকে ফেরদৌসি (৩৯) এবং বকুল মিয়া (৩৭) নামের দুই মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪৮ গ্রাম হেরোইন এবং ২৫০ গ্রাম গাঁজা। এছাড়াও, মাদক বিক্রির নগদ ৮৮,৫০০ টাকা এবং তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(গ)/১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে, যার মামলা নং ৩২ এবং তারিখ: ২৩.০৬.২০২৫ইং।
ত্রিশাল থানা পুলিশের এই সাহসী এবং সফল অভিযান স্থানীয় জনসাধারণকে স্বস্তি এনে দিয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশের এই নিরন্তর প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার।
এই ঘটনা প্রমাণ করে, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে অনড় বাংলাদেশ পুলিশ, যার ফলশ্রুতিতে অপরাধীরা সমাজের বুক থেকে নির্মূল হতে বাধ্য।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD