1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ

প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগকে ‘ইসলাম বিদ্বেষী’ সিদ্ধান্ত আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ করেছে ‘ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী’।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঈশ্বরগঞ্জ পৌরসদরের মারকাজ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের মাধ্যমে শিশুদের ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। তারা এ সিদ্ধান্তকে ইসলামবিরোধী ও জাতি-বিদ্বেষী বলে আখ্যা দেন। বক্তারা আরও বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের ৯০ শতাংশ শিক্ষার্থী মুসলিম পরিবারের সন্তান, অথচ তারা সঠিকভাবে কোরআন পড়তে বা নামাজ আদায়ের নিয়ম জানে না। ধর্মীয় শিক্ষার অভাবে শিশুদের মধ্যে নৈতিকতা ও শৃঙ্খলার অভাব দেখা দিচ্ছে, যা ভবিষ্যতে জাতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

বক্তারা অবিলম্বে ধর্মীয় ও নৈতিক শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষক নিয়োগে সংশোধনী আনার দাবি জানান এবং বিতর্কিত সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান। তা না হলে সারা দেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল ফজল। সঞ্চালনায় ছিলেন মারকাজ মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদীন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার দপ্তর সম্পাদক মুফতি খায়রুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের বারাকাতুল্লাহ, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি মুফতি নাঈমুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হক আজীজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহসহ স্থানীয় উলামায়ে কেরাম।##

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD