1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে সুন্দরী আরমান হত্যায় একযুগ পর পলাতক রিপন ডিবির হাতে গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে

ময়মনসিংহে সুন্দরী আরমান হত্যায় একযুগ পর পলাতক রিপন ডিবির হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দীর্ঘ একযুগ পলাতক থাকা একটি হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম আঃ মালেক রিপন। বুধবার নগরীর আকুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে কালিঝুলি এলাকার আরমান ইসলাম ওরফে সুন্দরী আরমান হত্যা মামলার আসামি।

পুলিশ ও মামলা সুত্রে জানা, গত ৪ ডিসেম্বর ২০১৩ তারিখে নগরীর কাচিঝুলি এলাকার সিদ্দিক মাষ্টার রোডে পূর্বপরিকল্পিতভাবে আঃ মালেক রিপন সহ অন্যান্যরা সুন্দরী আরমান ইসলাম (২৬)-কে হত্যা করে। উক্ত ঘটনায় নিহতের বড় ভাই মোঃ আদনান ইসলাম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-১২, তারিখ-০৪/১২/২০১৩ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/৩৪১/৩০২/১০৯/৩৪ পেনাল কোড-১৮৬০ মোতাবেক মামলা দায়ের করেন।

দীর্ঘদিন যাবৎ মামলার অন্যতম আসামি মোঃ আব্দুল মালেক রিপন আত্মগোপনে ছিল। পুলিশ সুপারের নির্দেশনায়, অফিসার ইনচার্জ ডিবি (উত্তর), ময়মনসিংহের তত্ত্বাবধানে এসআই যুবরাজ দাস, এসআই ফিরোজ আলী, এসআই পিন্টু কুমার রায় ও তাদের সঙ্গীয় ফোর্স তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানে বুধবার ৫ নভেম্বর আকুয়া এলাকা থেকে পলাতক আসামি মোঃ আব্দুল মালেক রিপনকে একযুগ পর গ্রেফতার করে। তার পিতার নাম মৃত হাফিজ উদ্দিন, সে গোয়াইলকান্দি একাডেমী রোডের (বড়বাড়ী) বাসিন্দা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD