উন্নয়ন ও প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রশমন ও করণীয় বিষয়ে দিনব্যাপী স্থানীয় গণমাধ্যম পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
১২ নভেম্বর বুধবার নগরের দিঘারকান্দা শাপলা কনভেনশন সেন্টারে সকাল থেকে দিনব্যাপী বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, বিশেষ অতিথি ছিলেন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। গণসংযোগ কর্মকর্তা দীন মোহাম্মদ দীনু। ময়মনসিংহ জেলার ৩০জন গণমাধ্যম পেশাজীবী সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। কর্মশালার মাধ্যমে তাঁরা ডিজিটাল উন্নয়ন এবং প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমনে জাতীয় দৈনিক, টিভি, স্থানীয় দৈনিক পত্রিকা এবং অনালাইন নিউজ পোর্টাল এবং গণমাধ্যমে ভূমিকা রাখবেন এবং সমাজকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, যা TFGBV মোকাবিলার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়নকে এগিয়ে নেবেন।
কর্মশালার উদ্দেশ্য হল প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা- এর প্রেক্ষিত ধরন, প্রভাব এবং প্রতিরোধে সংশ্লিষ্ট, আইন/নীতিমালা এবং বাংলাদেশের ডিজিটাল উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে গণমাধ্যম পেশাজীবীদের সুস্পষ্ট ধারণা প্রদান করা, গণমাধ্যম পেশাজীবীদের নিজ নিজ প্রতিষ্ঠানে সহকর্মীদের মধ্যে টিএফজিবিভি প্রতিরোধ সম্পর্কিত জ্ঞান এবং জবাবদিহিতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণে সচেষ্ট করা, ডিজিটাল উন্নয়ন ও টিএফজিবিভি প্রতিরোধ, প্রশমন ও করণীয় বিষয়ক বিশ্লেষণমূলক প্রতিবেদন তৈরিতে উৎসাহ প্রদান করা, যাতে তারা তাদের প্রতিবেদন প্রচারের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন, অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্ক গঠনের মাধ্যমে অব্যাহত সহযোগিতা ও তথ্য বিনিময়ের সহায়ক পরিবেশ সৃষ্টি করা এবং গণমাধ্যম পেশাজীবীদের টিএফজিবিভি-সম্পর্কিত বিষয়সমূহ চিহ্নিত করে প্রতিবেদন প্রচার/প্রকাশ এবং এডভোকেসির মাধ্যমে স্থানীয় পর্যায়ে টিএফজিবিভি প্রতিরোধ ও প্রশমনে সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের ভূমিকা ও করণীয় নিশ্চিতকরণে ভূমিকা রাখতে উৎসাহিত করা।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা ফোকাল পারসন ও বিএনএনআরসি’র নির্বাহী পরিচালক নিষ্ঠা উন্নয়ন সংঘ স্বাধীন চৌধুরী। তিনি কর্মশালার উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। মূল প্রবন্ধে তিনি ময়মনসিংহ জেলা তথা সহিংসতার ব্যাপকতা ও আইনি প্রতিক্রিয়ার সীমাবদ্ধতা, তথ্য ও ব্যবস্থাপনার ঘাটতি, আদালত, পুলিশ ও এনজিওর মধ্যে সমন্বিত ডিজিটাল কেস-রেজিস্ট্রি না থাকা এবং নির্ভরযোগ্য পরিসংখ্যান না থাকার বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরেন ।
বিএনএনআরসি বাস্তবায়ন করছে ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পটি। প্রকল্পটি নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা করছে জিএফএ কনসালটিং গ্রুপ এবং অর্থায়ন করছে সুইজারল্যান্ড ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ।
বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা (TFGBV): ধারণা, ধরন, নেতিবাচক প্রভাব, ডিজিটাল ডেভেলপমেন্ট ও এর ধারণা, কাক্সিক্ষত ফলাফল ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি কর্মশালার উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। তিনি তাঁর উপস্থাপনায় স্থানীয় গণমাধ্যম পেশাজীবীদের মাঝে ডিজিটাল ডেভলপমেন্ট ও প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে তাদের করণীয় এবং সংবাদ প্রচারের জন্য তথ্য সংগ্রহের নতুন নতুন ক্ষেত্র ও অংশীজন নির্বাচনের ক্ষেত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
উপস্থিত অংশগ্রহণকারীরা তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা বর্ননা করেন। পাশাপাশি তারা প্রযুক্তির মাধ্যমে প্রতারণা প্রতিরোধের জন্য নিজ নিজ জায়গা থেকে বিষয়টি সম্পর্কে সংবাদ প্রচার, বিভিন্ন সচেতনতামুলক অনুষ্ঠানে TFGBV-র ধরণ, প্রতিরোধ, প্রশমন ও করণীয় সম্পর্কে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও স্থানীয় গণমাধ্যম পেশাজীবীগণ প্রতিরোধে নতুন স্টেক হোল্ডারগন যেমন; আইএসপি, বিভিন্ন কেবল নেটওয়ার্ক প্রতিনিধি, বিকাশ, রকেট এর বিভিন্ন এজেন্টদের বিষয়টি জানানোর উপর গুরুত্ব আরোপ করেন।
সাংবাদিকদের বিরুদ্ধে প্রযুক্তির সহায়তায় সংঘটিত সহিংসতা মোকাবিলায় করণীয় ও উদ্যোগ সম্পর্কে বিভিন্ন মতামত সংগ্রহ করা হয়। এবিষয়ে সাংবাদিকবৃন্দ সহিংসতার ধরনের তালিকা তৈরী, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন ও যোগাযোগ স্থাপন, সহিংসতার শিকার সাংবাদিকদের যথাযথ সরকারী সহায়তা নিশ্চিতকরণের বিষয়টি তুলে ধরেন। বিশেষ অতিথি কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, গন সংযোগ কর্মকর্তা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তাঁর বক্তব্যে ডিজিটাল ডেভলপমেন্ট ও টিএফজিবিভি সংক্রান্ত প্রত্যন্ত অঞ্চলের জনগণের অভিজ্ঞতাগুলো তুলে এনে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানের গুরুত্ব আরোপ করেন।
কর্মশালার প্রধান অতিথি মীর আকরাম উদ্দীন আহম্মদ, পরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় তার বক্তব্যে বলেন, TFGBV তথা নতুন নতুন বিষয় সম্পর্কে সাংবাদিকদের নিজেদের জানতে হবে এবং সকলকে জানানোর উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি বলেন, ভুলতথ্য, অপতথ্য কঠিন হাতে দমন এবং মিডিয়ার সক্রিয় ও সঠিক তথ্য প্রবাহের নিশ্চয়তাই পারে সত্যের জয় নিশ্চিত করতে। তিনি আরো বলেন সাংবাদিকরা সমাজের নেতা। তাদের সঠিক তথ্যর মাধ্যমে সমাজের খারাপ শ্রেনীর লোকদের আজ জবাবদিহি করতে হচ্ছে । আইনের মাধ্যমে শাস্তি হচ্ছে ।