মিঠামইনে রক্তাক্ত মৃত দেহ উদ্ধকিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার দুর্গাপুর গ্রামের পূর্ব পাশের ডুবাতে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ ।
আজ ভোর বেলা ( ৩১জানুয়ারি) মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের লোকজন কাজের উদ্দেশ্যে জমিতে গেলে তখন ডুবাতে রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান। পরে মিঠামইন থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেন। তিনি ইয়াকুব মিয়ার বিকুর পাহারাদার ছিলেন। মৃত ব্যক্তির বাড়ি ঘাগড়া ইউনিয়নের সিহারা গ্রামের তুতামিয়ার ছেলে মতি মিয়া।