প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ১১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ২:২৭ পি.এম
ত্রিশালে ডাকাতি ব্যবসায়ীকে খুন করে ১৫ লাখ টাকা লুট
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সংখ্যালঘু পরিবারের এক চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে ১৫ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ সময় তার গোডাউনে থাকা প্রায় ১৫ লাখ টাকা ডাকাতি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ত্রিশাল উপজেলার বগার বাজার চৌরাস্তা এলাকায় অবস্থিত চাউল ব্যবসায়ী সুশেন চন্দ্র সরকার-এর চাউলের গোডাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে তাকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর গোডাউনে থাকা প্রায় ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
নিহত সুশেন চন্দ্র সরকার ত্রিশাল উপজেলার সাউদকান্দা গ্রামের মৃতঃ রাসবিহারী সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বগার বাজার চৌরাস্তা এলাকায় চাউলের ব্যবসা করে আসছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা কাণ্ড ও ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ত্রিশাল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.