1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে

মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান

মোক্তার হোসেন গোলাপ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ ৪ (মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এই কর্মসূচিতে অংশ নেন।

এ সময় মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক, সহকারী পুলিশ সুপার( অষ্টগ্রাম সার্কেল) শহীদুল হক, মিঠামইন থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী, ফজলুর রহমানের সহধর্মিনী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ ওবিতরণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট ফজলুর রহমান পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমাদের প্রত্যেককে পতিত জায়গাসহ বাড়ির চারপাশের গুরুত্বপূর্ণ স্থানে অন্তত একটি করে ফলজ ও বনজ গাছ লাগানো উচিত।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। তাই আত্মনির্ভরশীল হতে ফলজ গাছের পাশাপাশি সবজি চাষের ওপরও গুরুত্ব দিতে হবে। তিনি উপজেলা প্রশাসনকে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে উন্নত জাতের গাছের চারা বিতরণের নির্দেশনা দেন।

উল্লেখ্য, এর আগে তিনি উপজেলা পরিষদ হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তিনি আশ্বাস দেন যে, হাওর উন্নয়নে কোনো ধরনের বৈষম্য করা হবে না এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।এ সময় তিনি বলেন আগে ছিলো স্কুল কাঁচা এখন হলো শিক্ষক কাঁচা। তিনি আরো বলেন আমি রাজনীতিতে আহত হয়েছি। যুবক বয়সে এবং আমার শেষ বয়সে এমপি হয়েছে। এখন আমার শুধু আমার লক্ষ মানুষের সেবা করা। এ সময় তিনি বঙ্গবন্ধু ও শহীদ জিয়াউর রহমানের আদর্শ স্মৃতি তুলে ধরেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD