ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ফুলপুর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আল মানার গ্রুপের চেয়ারম্যান, রিফাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তরুণ সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুম মুনীর রিফাত বলেছেন- ফুলপুরের কৃষি উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শহরে যানজট এবং সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নসহ উপজেলাকে মাদক,সন্ত্রাস, চাদাবাজ,ছিনতাই, বাল্যবিবাহ ও ইভটিজিংমুক্ত একটি গ্রীণ ও আধুনিক উপজেলা উপহার দিয়ে উপজেলাকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য এলাকা হিসাবে গড়তে চাই তিনি বলেন- আমরা সবাই মিলেমিশে এ উপজেলার সম্ভাবনাকে কাজে লাগাতে চাই।
শনিবার (৭মার্চ) বিকাল সাড়ে ৪টায় উপজেলার শেরপুর রোড মোড় এলাকায় অবস্থিত হাজী কমিউনিটি সেন্টারে জনকল্যাণৃূলক কার্যক্রম, সামাজিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয় রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুম মুনীর রিফাত। এতে উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা ও মতবিনিময় শেষে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত শেষে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় তিনি ফুলপুর উপজেলার সার্বিক পরিস্থিতি, জনকল্যাণমূলক কার্যক্রম,সামাজিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে এবং উপজেলার আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে তার পরিকল্পনাসমুহ সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি।
মতবিনিময়কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী তরুণ জনপ্রিয় সমাজসেবক ব্যবসায়ী সিরাজুম মুনীর জানান-ফুলপুর উপজেলার সুশাসন নিশ্চিত করা, প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনা এবং জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষে তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করতে চান। সেই লক্ষে আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সকল কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনা একান্তভাবে কামনা করেন তিনি । এসময় সিরাজুম মুনীর রিফাত বলেন-আপনারা সমাজের দর্পণ, আপনাদের লেখনীর মাধ্যমে ফুলপুর উপজেলার উন্নয়ন চিত্র ফুটে উঠবে।
তিনি জানান, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ নজর দেওয়া হবে, যাতে পিছিয়ে পড়া মানুষগুলোও সহজে উন্নত সেবা পেতে পারে। সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তরুণ এই প্রার্থীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকে আন্তরিক অভিনন্দন জানান এবং উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
তারা বলেন, নির্বাচিত সাংসদ,উপজেলা চেয়ারম্যানসহ সকল জনপ্রতিনিধিদের জনকল্যাণমুখী সকল ইতিবাচক উদ্যোগে সাংবাদিক সমাজ সবসময় পাশে থাকবে এবং উন্নয়নমূলক কাজে সহায়ক ভূমিকা পালন করবে।
সানাত উল্লাহ সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল স্তরের সাংবাদিকগণ।
এসময় ব্যবসায়ী সিরাজুম মুনীর রিফাত সাংবাদিকদের উদ্যেশে বলেন-আপনাদের উপস্থিতি আমাদের এই আয়োজনকে সম্মানিত করার পাশাপাশি আপনাদের গঠনমূলক পরামর্শ ও দিকনির্দেশনা আমার ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করঋি।
অপরদিকে উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী সিরাজুম মুনীর রিফাত এর এই মতবিনিময় সভা এক নতুন উপজেলা পরিষদের পরিবেশের সূচনা করবে এবং আগামীতে উপজেলায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি আরও বাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলার রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকরা।
আলোচনা পর্ব শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মাহবুবুর রহমান।
পরে উপস্থিত সকল সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।