“কবিতা আড্ডায় মেতে উঠি এক সাথে” স্লোগানে ময়মনসিংহের ভালুকায় ভালুকা সাহিত্য সংসদের আয়োজনে কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকালে উপজেলার ভান্ডাব এলাকায় অবস্থিত ওয়াটার হাউজে ওই কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে কবি ও সাহিত্যিক সফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কবি আলহাজ্ব এম এ রশিদ। এসময় ময়মনসিংহের ভালুকা সহ আশপাশের বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক ও গণমাধ্যমের ব্যক্তিবর্গ কবিতা পাঠ ও মুক্ত আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রভাষক আ.ফ.ম. আফজাল হাসান, প্রভাষক আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, কবি আবুল বাশার শেখ, মো: কামরুজ্জামান মো: জিহাদ হাসান. শাহীন,মোহাম্মদ জালাল উদ্দীন, শহিদুল্লাহ মো: আসাদ, সুরঞ্জিত বারৈ তাসলিমা আক্তার মুক্তা, তানজিনা বিথি, তরিকুল ইসলাম, মাসুদ রানা,বিনয় দেবনাথ কবি আরাফাত রিলকে মোখলেছুর রহমান মনির,কামরুল এহসান চন্দন, সজিব।
অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক,আসাদুজ্জামান সুমন রফিকুল ইসলাম রফিক, জাহাঙ্গীর আলম খলিলুর রহমান,রাজু আহমেদ জসিম আহমেদ খোরশেদ আলম জীবন সাখাওয়াত হোসেন সুমন রোমান আহমেদ নকিব খোরশেদ আলম জীবন আরিফ বাহার আহমেদ প্রমুখ। কবিতা পাঠ ও আলোচনা শেষে উপস্থিত সবার অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এমন আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে।