
ময়মনসিংহ শহরের আকুয়া খালপাড় এলাকায় গত ৮ মে সকালে হামলা চালিয়ে রিয়াদ আহমেদ লিটুকে ধরে নিয়ে কুপিয়ে ও চাকু দিয়ে ঘাইয়ে মারাত্নক জখম করেছে। সন্ত্রাসীরা এ সময় কিছু মালামাল লুটে নিয়ে যায়।
অভিযোগে জানা যায়, গত৮ মে আনুমানিক সকাল ১০.০০ ঘটিকার সময় রিয়াদ আহমেদ লিটু (২৮) কে ডাকিয়া বাসার সামনে নিয়ে অকথ্যভাষায় গালিগালাজ করে, এ সময় প্রতিবাদ করিলে সন্ত্রাসী লিটুকে কুপিয়ে ও ঘাইয়ে শরিলের বিভিন্ন স্থানে মারাত্নক কাটা জখম করে। সন্ত্রাসীরা এ সময় লিটুর হাতে থাকা ৩ ভরি ওজনের রূপার বেসলাইট, তার ব্যবহৃত মোবাইল, যাহার মডেল- Google Pixel Note 7 pro, নগদ ৩,০০০/- (তিন হাজার) টাকা নিয়ে যায়। আহত লিটুকে স্থানীয় জনতা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যপারে কোতোয়ালী মডেল থানায় ৪ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।