প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৬, ১২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৬, ২:১৬ পি.এম
ত্রিশালে নারী সাংবাদিকের উপর হামলা : পুলিশ মোবাইল উদ্ধার করে দিলেও মামলা নেয়নি

ময়মনসিংহের ত্রিশালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর হামলা, অবৈধ কারেন্ট জাল ভিডিও ধারণ করে সিন্ডিকেটের কতৃক লাঞ্চিত এবং হয়রানির শিকার হয়েছেন স্থানীয় এক নারী সাংবাদিক। ধারণকৃত ভিডিওতে দেখা যায় দোকানে একজন কারেন্ট জাল এর বর ও শীশা লাগানোর কাজ করছে। এর প্রতিকার দাবী করে স্থানীয় সাংবাদিকগন আজ ১৭ মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানব বন্ধন করেছেন।
স্বারক লিপিতে উল্লেখ করা হয়, লুৎফা সরকার (নিশু) (৩৭), দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার এবং জেটিভি মাল্টিমিডিয়া চ্যানেলের ত্রিশাল প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। গত ১২ মে ২০২৬ তারিখে পেশাগত দায়িত্ব পালনকালে ত্রিশাল মধ্যবাজারের 'আলী স্টোর'-এ অবৈধ কারেন্ট জাল বিক্রয় হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে তিনি সেখানে অনুসন্ধানে যান। তিনি দেখতে পান, ত্রিশাল মধ্যবাজার আলী স্টোরের মালিক মোঃ আলী তার ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না বাইর বিক্রি করছে। পরে তিনি জানতে পারেন, সেখানে তারা অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানা তৈরি করেছে। তখন সেগুলোর ছবি তুলে। এরই মধ্যে আলী স্টোর এর মালিক মোঃ আলী ও তার লোকজন নারী সাংবাদিক এর উপর হামলা করে ও মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। মোঃ আলীর সাথে যোগ দেয় স্থানীয় অপর একটি সাংবাদিক সংগঠন এর সাংবাদিক মোস্তাফিজুর রহমান নোমান, সাংবাদিক হুমায়ুন কবির, লাভলু, রনি মিয়া এবং সাংবাদিক হুমায়ুন কবির নারী সাংবাদিকেরা উপর অতর্কিত হামলা চালায়।
উক্ত ঘটনায় নারী সাংবাদিক বাদী হয়ে উল্লেখিত ৫ জনসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়েরের পর পুলিশ নারী সাংবাদিকের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে তাকে বুঝিয়ে দিলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি।
পুলিশের আইনগত ব্যবস্থা নেয়ার দাবীতে ১৭ মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.