প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৬, ১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৬, ১১:১০ পি.এম
ময়মনসিংহে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

#১৯/০৫/২০২৬ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক জনাব মোঃ কাওসারুল হাসান রনি স্যারের নেতৃত্বে কোতোয়ালী মডেল থানাধীন রঘুরামপুর নলুয়াপাড়া শম্ভুগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১। মোছাঃ শেফালী আক্তার আশা (২১), পিতামৃত- আব্দুল মন্নাফ, মাতামৃত- রোকিয়া বেগম, সাং- দেবপুর উত্তরপাড়া, ইউ.পি- ২নং ধর্মগড়, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ ২। মোঃ হাসিবুল হাসান (২১), পিতামৃত- বদরুজ্জামান, মাতা- মোছাঃ পারুল বেগম, সাং- জগদীশপুর পশ্চিমপাড়া, ইউ.পি- ০৭নং জগদীশপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জকে ০৮(আট) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। অতঃপর উপ-পরিদর্শক জনাব আজগর আলী বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.