প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৬, ১২:১৯ এ.এম
মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান !

গত দু’বছরে ঈদ পরবে কেউ খুজ নেয়নি ! ময়মনসিংহ শহরের থানা ঘাটের মদিনার মা” এমন কথাই বলেন। আগে টিটু সাব দিতেন, খুজ খবর নিতেন। থানার সামনে নদীর পাড়ে চায়ের দোকানে আমি বসে থাকা সময়ে এমন কথা গুলো বলেন মদিনার মা। তারা থানা ঘাট আবাসন এলাকায় থাকেন। আমি মদিনার মা’কে বললাম আপনি কি আমাকে চিনেন? উত্তরে বলেন মদিনার মা, আপনি টিটু সাহেবের ওখানে থাকতেন না? বাহ! আমি কিন্তু গত ২০ বছরে একবারো টিটু সাহেবের সাথে কথা হয়নি। যাইনি তার কাছে কোন দিনও।হয়তো ভুল করেই আমার কাছে মদিনার মা’র এমন আকুতি। টিটু সাহেব ভালো মানুষ তাই জানতাম।
টিটু সাহেব প্রতিটা ঈদেই হাজার হাজার হত দরিদ্র বস্তিবাসীদের ঈদ প্রনোদনা দিতেন।বহু সাংবাদিক ও অসচ্ছল রাজনীতিবিদ ব্যক্তিদের তার নিজ তহবিল থেকে প্রনোদনা দিতো।দু’বছর আগে জেলা প্রশাসক সাংবাদিকদের প্রনোদনা দিতেন। জেলা পুলিশও সাংবাদিকদের ও দরিদ্র মানুষদের প্রনোদনা দিতো। আমি পেশাদার সাংবাদিক হলেও ঈদ আগমনীতে কোন অফিস আদালতে যাইনা।
মদিনার মা”র কথা গুলো আমার মনে দাগ কেটেছে। তার ভাষায় টিটু সাহেব হাজার হাজার বস্তিবাসী ও দরিদ্র মানুষদের ঈদ প্রনোদনা দিতেন। তার সাথে মদিনার মা আরেকটি নাম বলেছেন, টিটু সাহেব আর শামীম সাহেব । মানুষটিকে নিয়ে আজও হাজার হাজার মানুষ আক্ষেপ করে। অভাব ফিল করে। আমার বিশ্বাস মদিনার মা’রা আজও একজন ভালো মানুষের কথা ভুলেনি।
রাজনীতিতে পক্ষ, প্রতিপক্ষ থাকে। থাকে হিংসা, প্রতিহিংসা। কুট কৌশলি আর প্রতিপক্ষকে হারানোর চেতনা। এদের মাঝেই অনেকে থাকেন ক্লিন ইমেজের। থাকেন সৎ ও মানবিক মানুষ। যারা সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেন। মানুষের মনে জায়গা করে নেন। আমরা তাদেরকে মানবিক মানুষ বলি। ময়মনসিংহে তাদের একজন মো: ইকরামুল হক টিটু। তিনি সিটি করপোরেশন এর সাবেক মেয়র ছিলেন। মহানগর আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ তিনি কখনোই ছিলেন না। ছিলেন মানবিক। মানবিক মানুষ হিসেবেই তার জনপ্রিয়তা।
একজন মানবিক মানুষ হলে কী করতে হয়? কেন এই মানুষেরা সবার কাছে এতো প্রিয় হয়? কোন বৈশিষ্ট্যগুলো তাদের আলাদা করে রাখে? আসলে মানুষ মাত্রই মানবিক হওয়ার কথা। তবে সবাই তা হতে পারে না বা হয় না। কেউ কেউ চেষ্টা করেও পুরোপুরি মানবিক হয়ে উঠতে পারে না। আবার কেউ হয়তো নিজের মানবিক গুণাবলীর মাধ্যমে হয়ে ওঠেন সবার প্রিয় একজন মানুষ । তিনি হলেন, ময়মনসিংহের সাবেক মেয়র ইকরামুল হক টিটু।
১৯৯৯ সালে ওয়ার্ড কমিশনার দিয়ে ইকরামুল হক টিটু’র জনপ্রতিনিধির যাত্রা শুরু। টানা ২৫ বছর অপ্রতিরোধ্য জনপ্রতিনিধি। ২০২৪ এর নির্বাচনে ৭৫ শতাংশ ভোটে নির্বাচিত ইকরামুল হক টিটু, হেভিওয়েট শক্ত গ্রুপিং এর মাঝেও। তরুণ তুর্কী - আগামীর সম্ভাবনা অনিঃশেষ।
ইকরামুল হক টিটু, ১৯৯৯ সনে ময়মনসিংহ পৌর সভার ওয়ার্ড কমিশনার। ২০০৪ সনে হন কাউন্সিলর ও প্যানেল মেয়র। ২০০৯-১১ ভারপ্রাপ্ত মেয়র। ২০১১-২০১৮- মেয়র। ২০১৮-২০১৯ - প্রথম সিটি প্রশাসক। ২০১৯ - ২০২৪ প্রথম সিটি মেয়র। ২০২৪- ৭৫% ভোটে বিজয়ী হন এই মানবিক মানুষটি।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.