
ময়মনসিংহ সদর উপজেলা ৪নং-পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া খাঁ পাড়া নামক এলাকায় পারিবারিক কলহের জেরে আব্দুল বাসেদ (৩৫) নামে এক যুবক লাঠির আঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার ছোট ভাইয়ের বিরুদ্ধে। সূত্রে জানা যায় এই ঘটনার অভিযুক্ত আপন ছোট ভাই রাসেদুল ইসলামের (৩০) এর বিরুদ্ধে ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে ভাইদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। গত মঙ্গলবার সন্ধ্যায় কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে নিহত বাসেতকে অভিযুক্ত রাসেদুল ইসলাম মারধর করেন বলেও জানা গেছে।
১জুন মঙ্গলবার সন্ধ্যায় আবারও কোনো এক বিষয় নিয়ে বাসেত ও রাসেদুলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা একটি কাঠের লাঠি দিয়ে বড় ভাই বাসেতকে এলোপাতাড়ি মাথায় গুরুতর জখম করেন রাসেদুল। বাসেতের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় বাসেতকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।