প্রিন্ট এর তারিখঃ জুন ৭, ২০২৬, ৩:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২৬, ১২:৫১ এ.এম
ময়মনসিংহে দিন দুপুরে চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কে

ময়মনসিংহ মহারাজা রোড এলাকা হইতে শনিবার ৬ জুন ওই এলাকার বাসিন্দা সুরঞ্জন ধর ভাড়া বাসা থেকে সকাল ৯.৪০ মিনিটে বাসার গেট টপকিয়ে রুমের ভিতর থেকে সিঙ্গার ৩২ ইঞ্চি এলইডি টিভি যার বর্তমান বাজার মূল্য ১৯.০০০ হাজার টাকা ও পাখির খাচা সহ নিয়ে অটো রিক্সা দিয়ে পালিয়ে যায়।
ইদানিং ময়মনসিংহ নগরীতে ছ্যাঁচড়া চোর ও মাদক সেবীদের দৌরাত্ম বেড়েই চলছে। এরা গ্রেপ্তার হওয়ার পরেও কিছুদিনের মধ্যে আবার জামিন নিয়ে বেরিয়ে আসে। চলে যায় সেই আগের পেশায়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এখনই এদেরকে শক্ত হাতে দমন করা। বাড়ি ঘরে লোক থাকার পরেও কিভাবে সম্ভব এই চুরির ঘটনা এলাকাবাসীর মধ্যে সমালোচনার ঝড় বইছে।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.