
জেলা পুলিশ সুপার ময়মনসিংহ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের ওসি (দক্ষিণ) এবং ওসি (উত্তর) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন মেদিলা এলাকা হইতে ১৪ জুন ২০২৬ খ্রিঃ তারিখ ১৭:৩৫ ঘটিকায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ১২,৫০০/- টাকার আলামতসহ *মাদক ব্যবসায়ী নূরুল আমীন (৪০) পিতা-মৃত মমিন বেপারী, মাতা-মৃত আমেনা খাতুন, সাং-বাহির পাথার, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
অপর একটি সফল অভিযানে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন জামিরদিয়া কুমারপাড়া এলাকা হইতে ১৪ জুন ২০২৬ খ্রিঃ তারিখ ১৯:২০ ঘটিকায় ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৯০,০০০/- টাকার আলামতসহ *মাদক ব্যবসায়ী মোঃ রিপন বেপারী (৩০), পিতা-মৃত আব্দুল আজিজ, মাতা-জুলেখা বেগম, সাং-পেরী নারায়নপুর, থানা-ঈশ্বরগঞ্জ, মোঃ জাকারুল ইসলাম (৩১), পিতা-মোঃ রহুল আমিন, মাতা-শিরিন আক্তার, সাং-চর কোমরভাঙ্গা, থানা-নান্দাইল, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ছিল এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্তপূর্বক গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।