প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ১২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৬, ৯:৩৩ পি.এম
ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি'র ওসি মাহাবুবুল হক (দক্ষিণ) এর নির্দেশনায় বিশেষ অভিযানে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার বড় বাজার এলাকা থেকে ২৭ জুন বিকেল ৪ টার দিকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট যারমূল্য অনুমান পঞ্চাশ হাজার (৫০) টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী *১। মোঃ শান্ত (২৫)*, পিতা-মৃত মজিবর রহমানের ছেলে মো: শান্ত (২৫) কে নগরের জুবলিঘাট (বালুর চর), মদন চন্দ্র দের ছেলে অনিক চন্দ্র দে (২৬) থানাঘাট (শিব মন্দিরের পিছনে) থেকে গ্রেফতার করা হয়েছে ।
এছাড়াও অপর একটি অভিযানে শাহবাজপুর এলাকা সন্ধ্যা ৭ টায় ১ কেজি গাঁজা যারমূল্য অনুমান বিশ হাজার (২০) টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী মৃত ওসমান গণির ছেলে মো: মোস্তফা (৬৫)কে গ্রেফতার করে ডিবি পুলিশ ।
উদ্ধারকৃত মাদকদ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট ও গাঁজার বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ডিবি ওসি মাহাবুবুল হক জানিয়েছেন।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.