ময়মনসিংহের গৌরীপুরে শ্রমিক ইউনিয়ের সাবেক সহসভাপতি মানিক মিয়া (৪০) নামে এক পিকআপ চালকের চিকিৎসাধিন মৃত্যু হয়েছে| আহত মানিককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সড়ক দুর্ঘটনা বলে ভর্তি করালেও মারা যাওয়ার পর নিহতের পরিবার বলছে স্থানীয় এক যুবদল নেতার কর্মীরা পিটিয়ে হত্যা করেছে|
গতকাল মঙ্গলবার (৩০ জুন) রাত ১১ টার দিকে গৌরীপুর পৌর শহরের বাসস্টেন্ডে এই ঘটনা ঘটে| পরে রাত সাড়ে ৩ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সুত্র জানায়, নিহত মানিক মিয়া গৌরীপুর পৌর শহরের বাসস্টেন্ড এলাকার আজিবুল ইসলামের ছেলে| সে গৌরীপুর উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি| পেশায় মানিক পালকি নামে একটি পিকআপ গাড়ির চালক| ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক মানিক মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন|
তিনি বলেন, নিহতের স্বজনদের কাছে শুনেছি মানিক মিয়াকে পিটিয়ে আহত করে| তবে, কি কারণে ভর্তি কাগজে সড়ক দুর্ঘটনা উল্লরখ্য করা হয়েছে তা বোধগম্য নয়| কেবা কারা সড়ক দূর্ঘটনা লিখিয়েছেন তা কারো জানা নেই। তবে এটি খুনি চক্রের কাজ বলে নিহতের পরিবার জানিয়েছে।
এলাকাবাসী ও তার পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১ টার দিকে মানিক গৌরীপুর বাসস্টেন্ডে বসে ছিলেন| এসময় ১০/১৫ জন সন্ত্রাসী তাকে ধরে নিয়ে যায়। ওরা পিটিয়ে গুরুতর আহত করে| পরে বাসস্টেন্ড থেকে সতিশা রোড এলাকায় নিয়ে মানিক মিয়ার স্ত্রী সেলিনাকে ডেকে এনে আহত অবস্থায় মানিককে দিয়ে চলে যায়| পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন| সেখানেই চিকিৎসাধিন অবস্থায় ভোররাত সাড়ে ৩ টার দিকে মানিক মারা যায়|
এবিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, নিহতদের মা ও ভাইয়ের সাথে কথা হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। লাশের ময়নাতদন্তের পরে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।