1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মাদকমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ পুলিশের ভালো কাজের গল্পও ছড়িয়ে পড়ুক প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: প্রতিমন্ত্রী

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

“মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের আয়োজনে এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের মনোনীত প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. চাঁদ মিঞা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল।
সেমিনারে বক্তারা বলেন, মাদক তরুণ সমাজের জন্য একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে হলে সচেতনতার কোনো বিকল্প নেই। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD