1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালী মডেল থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কোতোয়ালী মডেল থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। ইং-০৫/০৮/২০২৬ ভোর থেকে সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

মাননীয় পুলিশ সুপার,ময়মনসিংহ জেলার পুলিশ সুপার, জনাব মোহাম্মদ কামরুল হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, * এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ, জনাব মোহাম্মদ শিবিরুল ইসলাম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের সহযোগীতায় যৌথ অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে নগরীর কৃষ্টপুর, চরপাড়া, মাসকান্দা, আকুয়া, বাঘমারা, পুরাতন মেডিকেল গেইট, বলাশপুর, কেওয়াটখালী, আনন্দ মোহন কলেজ রোড,পাঠগুদাম বীজ মোড় এবং ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে সক্রিয় ছিনতাইকারীদেরকে গ্রেপ্তার করা হয়।

আসামীদের নাম ও ঠিকানাঃ-
মোঃ তুষার (২৩), পিতা- বাবুল মিয়া, মাতা: তাহমিনা-স্থায়ী: গ্রাম- কেওয়াটখালী, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ:  মোঃ নাঈম হাসান (২১), পিতা- সুমন, মাতা: কুলসুম-স্থায়ী: গ্রাম- আকুয়া (মাদ্রাসা কোয়ার্টার) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ:  মোঃ সজিব (২০), পিতা- সবুজ, মাতা: সুইটি-স্থায়ী: গ্রাম- আকুয়া (পুরাতন খলা) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ: মোঃ রহমত (৩৫), পিতা- সুরুজ আলী, মাতা: জমিলা খাতুন-স্থায়ী: গ্রাম- কেওয়াটখালী, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ:  মোঃ রাকিব মিয়া(৩২), পিতা- শহিদুল, মাতা: হালিমা আক্তার-স্থায়ী: গ্রাম- তুলশীপুর, উপজেলা/থানা- জামালপুর সদর, জেলা -জামালপুর, বাংলাদেশ: বাবুল মিয়া (৪৩), পিতা- মৃত হানিফ মিয়া, মাতা: হামিদা খাতুন-স্থায়ী: গ্রাম- চর পাড়া, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ: হিমেল (২০), পিতা- হালিম, মাতা: রোজি-স্থায়ী: গ্রাম- চর ঈশ্বরদিয়া, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ। উল্লেখ্য যে, ইতোপূর্বে ছিনতাইকারী  মোঃ তুষার (২৩) এর বিরুদ্ধে ০১ টি, এবং ২। মোঃ নাঈম হাসান (২১) এর বিরুদ্ধে ০২টি মামলা রহিয়াছে।

আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানা পুলিশ ও ডিবি যৌথ এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD