1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জুলাই শহীদদের নামে প্রতিটি উপজেলায় রাস্তা ও প্রতিষ্ঠান হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জুলাই শহীদদের নামে প্রতিটি উপজেলায় রাস্তা ও প্রতিষ্ঠান হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

 সুমন ভট্টাচার্য ঃঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের প্রতিটি উপজেলায় জুলাই শহীদদের নামে রাস্তার নামকরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের কারণেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার দুলদুল ক্যাম্পে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সবসময় জুলাই শহীদদের পরিবারগুলোর পাশে থাকবে। তাদের কল্যাণে বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে। এসব পরিকল্পনা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, “দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর দেশের জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিবাদমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রাম করেছি। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলনের সুফল অর্জিত হয়েছে।

সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা তাদের পাশে আছি এবং আজীবন পাশে থাকব।” অনুষ্ঠানে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকনসহ সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD