1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল

সুমন ভট্টাচার্য ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ময়মনসিংহে সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় জোট।

বুধবার (৫ আগস্ট) বিকেলে নগরীর টাউন হল মোড়স্থ জুলাই চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘হেলমেট বাহিনী’ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তারা এসব কার্যক্রম দ্রুত বন্ধের দাবি জানিয়ে বলেন, অন্যথায় এর পরিণতি ভালো হবে না। এছাড়া বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ঘন ঘন লোডশেডিং, তীব্র গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে জনজীবনের দুর্ভোগের বিষয়ও তুলে ধরেন। তারা জনগণের মৌলিক সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে এবং মহানগর জামায়াতের সেক্রেটারি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রার্থী অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট এটিএম মাহাবুব উল আলম, জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন ও মাহবুবুল হাসান শামীম, যুব বিভাগের মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী, মহানগর ছাত্রশিবিরের সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুঈন খান, জাতীয় যুবশক্তি (এনসিপি) ময়মনসিংহের আহ্বায়ক ফয়সাল ফারনিম এবং ছাত্রশক্তি ময়মনসিংহ জেলার আহ্বায়ক মো. আলীসহ অন্যান্য নেতারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD