
সারা দেশে যে সময়ে পুলিশ মার খাচ্ছে সে সময়ে ময়মনসিংহের ভালুকা থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি)জাহিদুল ইসলাম দারোগা কিংবা সহকারী দারোগার সাথে একজন কনষ্টাবল দিয়ে ডিউটি করাচ্ছেন।এমন অসাবধানতা বা দায়িত্বহীনতার কারনে এ এস আই আব্দুল মজিদ সঙ্গীয় কং নিয়ে ৭ আগষ্ট ভোর আনুমানিক ৪ টার দিকে মেদুয়ারী ইউনিয়নে ৯ নং গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী আব্দুল কাউয়ুম পিতা আব্দুস ছালামকে গ্রেফতার করতে গিয়ে আসামী পক্ষের লোকজনের লাঠির আঘাতে মারাত্নক আহত হয়েছেন।তার মাথায় ৪/৫ টি সেলাই লেগেছে বলে জানা গেছে।ভালুকা থানার অফিসার ইনচার্জ ঘটনার কথা স্বীকার করেছেন। তবে তিনি অজ্ঞাত কারনে এখনও কোন আইনি ব্যবস্থা গ্রহন করেননি।
সুত্র জানায়, ভালুকা থানার অফিসার ইনচার্জ পুলিশ সল্পতার কারনে এক দারোগা বা সহকারী দারোগার সাথে এক কং দিয়ে বিভিন্ন ঝুকি স্থানে ডিউটি করিয়ে থাকেন। ৭ আগষ্ট রাতে তেমনি এ এস আই আব্দুল মজিদ সঙ্গীয় কং নিয়ে মেদুয়ারী ডিউটিতে যান।সেখানে ওয়ারেন্ট ভুক্ত কাউয়ুমকে ধরতে গেলে কাউয়ুমের লোকজন পুলিশের উপর হামলা চালায়।হামলায় এ এস আই আব্দুল মজিদের মাথা ফেটে যায়।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।
এ ব্যপারে ভালুকা থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশ এর জনবল কম থাকায় ২ করে ডিউটি দেয়া হয়।তবে এ ব্যপারে এখনো কোন মামলা হয়নি।
সারা দেশে পুলিশের উপর কারণে অকারনে হামলা হলেও ২ জন পুলিশ দিয়ে ডিউটি করানো নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে মনে করেন দায়িত্বশীল অফিসার ইনচার্জ এমন সংখক পুলিশ দিয়ে ডিউটি করিয়ে তাদেরকে ঝুকির মধ্যে ঠেলে দিচ্ছে।