1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ পুলিশের ভালো কাজের গল্পও ছড়িয়ে পড়ুক প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: প্রতিমন্ত্রী

নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

একেএম আজীজ
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার চেষ্ঠা করবো মন্তব্য করে, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, দেশে উন্নয়ন হচ্ছে, উন্নয়নের পুর্ব শর্ত আইন শৃংখলা ও নিরাপত্তা জরুরী। আমি জ্ঞাতসারে এবং বেচে থাকতে কোন অন্যায়, কারো উপর হয়রানী ও নির্যাতন হতে দিবো। বঙ্গবন্ধুর নির্দেশিত জনতার পুলিশ গড়তে কাজ করবো। হয়রানী ও দুর্নীতিমুক্ত পুলিশিং কার্যক্রম চালানো হবে। বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশী সেবা জনগণের দৌর গোড়ায় পৌছে দিতে সর্বাত্বক প্রচেষ্ঠা করবো। নাগরিকদের নিরাপত্তা ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে জেলা পুলিশ বদ্ধ পরিকর। জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। জনগনের কাংখিত সেবা স্বল্প সময়ে পৌছে দেওয়ার লক্ষে কাজ করবো। পুলিশ সুপারের কার্যালয়ের দরজা সবার জন্য খোলা। লুঙ্গি পড়া এবং ছেড়া সেন্ডেল পরে যিনি আমার কাছে আসবেন, সর্ব্বোচ্য গুরুত্ব দিয়ে তাদের কাজ করা হবে, মনে রাখতে হবে তিনি সব হারিয়ে সবশেষে আমার কাছে এসেছেন। তাকে সেবা দিতে ব্যর্থ হলে তার যাওয়ার আর কোন রাস্তা থাকবেনা । নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের সাথে শনিবার ২৭ আগষ্ট বিকালে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এই মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি আরো বলেন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের কথা তুলে ধরে তিনি আরো বলেন, ট্রাফিক ব্যবস্থা, যানজট সহনীয় পর্যায়ে আনতে সকল ধরণের পদক্ষেপ নেয়া হবে। টেলি পুলিশিং, একশেনেবল জিডি প্রথা একমাসের মধ্যে চালু করা হবে। এছাড়া জিডি ও মামলা মনিটরিংয়ের জন্য আলাদা সেল গঠন করা হবে। যাতে সেবা গ্রহিতা তার প্রত্যাশিত উপকার দ্রুততম সময়ের মধ্যে পেতে পারে। তিনি আরো বলেন, আগামী ৬ মাসের মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টেকসই সিসি ক্যামেরা পুণঃস্থাপনের উদ্যোগ নেয়া হবে। যাতে যে কোন ধরণের অপরাধ নিয়ন্ত্রণ সহজ হয়। তিনি সাংবাদিকসহ সকল মহলের সহযোগীতা ঐতিহ্যবাহি ময়মনসিংহ জেলাকে শান্তির জেলা গড়তে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাব।
এর আগে তিনি ১৮ মার্চ ২০২১ হতে ২৩ আগষ্ট, ২০২২ পর্যন্ত জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৫তম বিসিএস এর মাধ্যমে পুলিশের একজন সদস্য হিসেবে যোগদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রায়হানুল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী, শাহিনুল ইসলাম ফকির, হাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, দীপক চন্দ্র মজুমদার, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিকু পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, ডিবির ওসি সফিকুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD