প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩, ২০২৬, ৯:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২২, ৮:০৯ পি.এম
ময়মনসিংহের মাদক সম্রাট ব্রিটিশ রিপন ২ সহযোগীসহ গ্রেফতার
ময়মনিসংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে সেইসাথে ৩ জনকে গ্রেফতার করেছে।
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার এর মাদক উদ্ধার সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) নিরুপম নাগ ও এসআই (নি:) শাহ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে একটি টিম মাদক উদ্ধার অভিযান করাকালে আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৫) সোহেল (২২) ও মোঃ রিপন মিয়া (৪৩) দের নিকট হতে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাদের গ্রেফতার করে। যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতঃ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.