1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বঙ্গবন্ধুর চেতনায় দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে-মেয়র টিটু - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার গাঙ্গিনাপাড়ে সড়ক দখল করে ব্যবসা, সিটি কর্পোরেশনের কঠোর অভিযান চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই কাবিননামা নেই ময়মনসিংহে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থানে ৩ হত্যা: গৌরীপুরে সোমনাথ সাহাসহ ৯ জনের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন বিশ্ব মশা দিবসে ময়মনসিংহ নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার বাচ্চু এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভালুকায় পাল্টা সংবাদ সম্মেলন নজরুল চর্চা ছড়িয়ে দিতে স্কুলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রমের আহ্বান ভালুকার এমপি বাচ্চুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাল দলিল করে জমি জবর দখলের অভিযোগ

বঙ্গবন্ধুর চেতনায় দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে-মেয়র টিটু

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু বলেন, বঙ্গবন্ধু তারুণ্যের শক্তিতে বিশ্বাস করতেন। সকল লড়াই সংগ্রামে তরুণেরা ছিল তার মূল চালিকাশক্তি। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

সোমবার বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসিসি মিলনায়তনে ময়মনসিংহ জেলা সমিতি আয়োজিত নবীনবরণ, প্রবীন বিদায়, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়রইকরামুল হক টিটু।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। স্বাধীনতার পর ৬ টি বিশ্ববিদ্যালয় দিয়ে যাত্রা শুরু হলেও দেশে আজ প্রায় দেড় শতাধিক সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। ভর্তি ও পাশের হার বৃদ্ধি, উপবৃত্তি প্রদান, বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া ইত্যাদি নানা কার্যক্রমে শিক্ষাক্ষেত্রে আমাদের অগ্রযাত্রা আজ বিশ্বব্যাপী প্রশংসিত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ জেলা সমিতির এ অনুষ্ঠানে ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান আনিস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও ডঃ রাশিদা খাতুন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD